বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামী কিশাল গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬, ১১:০০ pm
  • ৭ Time View

সুনামগঞ্জে সুমি দাশ চৌধুরী হত্যা মামলায় অভিযান চালিয়ে নিহতের স্বামী কিশাল শেখর দাস (২৪)কে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (০৯ জানুয়ারি) সকালে সুনামগঞ্জ সদর মডেল থানা কিশালকে হস্তান্তর করলে পুলিশ তাকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠানো নির্দেশ দেন।

র‌্যাব-৯ জানায়, সুনামগঞ্জ সদর মডেল থানার সুমি হত্যা মামলার প্রধান আসামি কিশালকে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় র‌্যাবের একটি দল তাকে সুনামগঞ্জ শহরের ষোলঘর এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতাকৃত কিশাল সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার টাইলা গ্রামের কুলেন্দু শেখর দাসের ছেলে।

র‌্যাব-৯ আরও জানায়, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানাধীন দত্তগ্রাম এলাকার বাসিন্ত নিহত সুমি দাশ চৌধুরীর সাথে পারিবারিকভাবে বিয়ে হয় সুনামগঞ্জের কিশালের। বিয়ের পর হতে কিশালের পরিবার পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে সুমিকে প্রতিনিয়ত মারধর করত। ঘটনার দুই মাস পূর্বে নিহত সুমি মারধরে শিকার হয়ে তার বাবার বাড়িতে চলে যান। এর কিছুদিন পর কিশালের পরিবার সুমির পরিবারকে বুঝিয়ে তাকে সুনামগঞ্জ শহরের ধোপাখালী এলাকার ভাড়াটিয়া বাসায় নিয়ে যায়। ৭ জানুয়ারি বিকেলে নিহত সুমি দাশের শ্বশুর কুলেন্দু শেখর দাস সুমির মাকে ফোনে জানান তার মেয়ে (সুমি) মারা গেছে। তার লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরী বিভাগে রয়েছে। খবর পেয়ে নিহত সুমির স্বজনরা হাসপাতালে গিয়ে তার গলা, হাত ও শরীরের বিভিন্ন স্থানে জখম দেখতে পান। এ ঘটনায় নিজত সুমির মা বাবলী রানী চৌধুরী বাদী হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় নিহত সুমির স্বামী কিশাল, শ^শুর কুলেন্দু শেখর দাস, শাশুড়ি রীপা দাসকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার প্রেক্ষিতে র‌্যাব-৯-এর একটি দল কিলাশকে গ্রেফতার করে র‌্যাব-৯-এর একটি দল। পরে গ্রেফতারকৃত কিশালকে সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করে।

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. রতন শেখ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত কিশালকে আদালতে পাঠালে বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com