বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অংশীজনের সভা

সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ১১:১৫ pm
  • ৩ Time View

‎’স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহন’ এশ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অংশীজনের সভা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎বৃহষ্পতিবার ( ২০ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় ২৫০ শয্যা জেলা সদর হাসপতালের দ্বিতীয়তলার ফনফারেন্স হলে সুনামগঞ্জ জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের উদ্যোগে ও বাংলাদেশ হেল্থওয়াচ এবং এ্যাফরটস ফর রুরাল অ্যাডভান্সমেন্ট (ইরা) এর সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
‎
‎সুনামগঞ্জ জেলা স্বাস্থ্য অধিকার সভাপতি মোহাম্মদ শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মাহবুবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা, শুকদেব সাহা।
‎
‎জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের যুব বিষয়ক সম্পাদক মো. সেরুজ্জামানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. রফিকুল ইসলাম, সহকারি অধ্যাপক (নাক,কান, গলা) ডা. মো. আখতারুজ্জামান আকন্দ, সহকারি অধ্যাপক ( শিশু) ডা. মো. আবুল কালাম, বাংলাদেশ হেল্থ ওয়াচের সমন্বয়কারি মাহরুবা খানম, ইরার প্রোগ্রাম ডিরেক্টর মো. কামরুজ্জামান, জেল স্বাস্থ্য অধিকার ফোরামের সহসভাপতি এমদাদুল হক শাহজাহান, সদস্য মো. দিলোয়ার হোসেন, মো. ওসমান গনী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com