বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪, ৯:২২ pm
  • ৩ Time View

সুনামগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (১৯ আগস্ট) দলটির নেতাকর্মীরা বর্নাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বেলা ১১টায় জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনাজ্জির হোসেনের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা শহরের পুরাতন বাসস্টেন্ডস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিল শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে আলোচনা সভায় মিলিত হয়।

সংগঠনটির জেলা সাধারণ সম্পাদক মনাজ্জির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন।

সংগঠনের জেলা সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আহাদ জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল।

সভায় আরও বক্তব্য রাখেন,জেলা বিএনপির সহ সভাপতি আকবর আলী,আ ত ম মিসবাহ,রেজাউল হক, সেলিম উদ্দিন আহমদ,অ্যাডভোকেট শেরেনুর আলী, নাসিম উদ্দির লালা,সাংগঠনিক সম্পাদক নজরু ইসলাম, জেলা বিএনপির সহ শ্রম বিষয়ক সম্পাদক ও পৌর বিএনপির যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলাম দিলু।

এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু,যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক কালারচাঁন,স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ইকবাল হোসেন,শাহজাহান মিয়া, সুহেল মিয়া,লিয়াকত আলী, মুরাদ আহমেদ চৌধুরী,সহ সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন শহীদ, লুৎফুর রহমান,আব্দুল কদ্দুছ শিপন,সহ সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ইমন,নুর জালাল মন্টি,শামীম আহমদ,দপ্তর সম্পাদক এ এস রিপন,সহ দপ্তর সম্পাদক নিয়ামত উল্ল্যাহ,সৈয়দ মুহাদ্দিস,সাকিরিন আহমদ খোকন,মঈনুল ইসলাম,গোলাম রাব্বি জুহিন,মনোয়ার হোসেন,মুজাহিদুল ইসলাম শিপলুসহ বিভিন্ন উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃকর্মীরা।

পরে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com