বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১২ মার্চ, ২০২৫, ১১:৪২ pm
  • ৪ Time View

সুনামগঞ্জ শহরে পৃথক অভিযান চালিয়ে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে বাজার মনিটরিং কমিটি ও ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার মোসা. মরিয়ম আক্তার নেতৃত্ব বাজার মনিটরিং এ অংশ নেন জেলা ক্যাবের সিনিয়র সহসভাপতি মো. দিলোয়ার হোসেন, সাধারণ সস্পাদক ও বাজার মনিটরিং কমিটির সদস্য মোহাম্মদ শাহজাহান চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ফয়সল আহমদ। এসময় বাজার মনিটরিং কমিটিকে সদর মডেল থানার একদল পুলিশ সদস্য সহযোগিতা করেন।

বুধবার (১২ মার্চ) দুপুর আড়াইটায় শহরের পুরাতন জেল রোড, মোরগের হাট, গরুর মাংসের বাজার, কাজির পয়েন্টে ষোলঘর পয়েন্টে এ অভিযান চালানো হয়।
বাজার মনিটরিং কমিটির সূত্র জানায়, বুধবার দুপুর আড়াইটায় জেলা প্রশাসকের কার্যালযের সহকারি কমিশনার মোসা. মরিয়ম আক্তারের নেতৃত্বে বাজার মনিটরিং কমিটি সুনামগঞ্জ শহরের পুরাতন জেল রোড, মোরগের হাট, গরুর মাংসের বাজার, কাজির পয়েন্টে ষোলঘর পয়েন্টে এ অভিযান চালায় বাজার মনিটরিং কমিটি।

অভিযানে মূল্য তালিকা জনসমক্ষে না থাকার দায়ে মনির মিয়ার গোস্তের দোকানকে এক হাজার টাকা, গুড়ের প্যাকেটে উৎপাদনের তারিখ, মেয়াদ ও মূল্য না থাকার দায়ে পুরাতন জেল রোডে মুদি দোকনী জয় স্টোরকে ৫শত টাকা, মেয়াদ উত্তীর্ণ মালামাল রাখার দায়ে ষোলঘর পয়েন্টে সারাহ সুপার সপকে আড়াই হাজার জরিমানা করা হয়েছে।

অপরদিকে, দুপুর ১২টার দিকে শহরের স্টেশন রোডে অভিযান চালিয়ে সুনামগঞ্জ ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক দিবানন্দ সিনহা নোংরা পরিবেশে সস ও ইফতার তৈরীর দায়ে হক রেস্টুরেন্টকে ৮ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ পন্য রাখার দায়ে সুপার সপ মিনি মার্টকে ৩ হাজার টাকা জরিমানা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com