বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জে ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫, ১১:৪৪ pm
  • ২ Time View

সুনামগঞ্জ শহরতলীর ওয়েজখালিতে অভিযান চালিয়ে ভোক্তা-অধিকার আইনে ৮ ব্যবসা প্রতিষ্ঠান ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেবাজার মনিটরিং কমিটি।

শুক্রবার (৭ মার্চ) বেলা সোয়া ১১ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত এ অভিযান চালান জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার রবিউর রায়হান। এসময় জেলা ক্যাবের সিনিয়র সহসভাপতি মো. দিলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ও বাণিজ্য মন্ত্রলয়ের নির্দেশনায় গঠিত বাজার মনিটরিং কমিটির সদস্য মোহাম্মদ শাহজাহান চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ফয়সল আহমত উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানাগেছে, আজ শুক্রবার বেলা সোয়া ১১ টায় জেলা প্রশাসকের কার্যলয়েন সগকারি কমিশনারের নেতৃত্বে শহরের ওয়েজখালিতে অভিজান চালিয় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে প্রভাত স্টোরের মালিক প্রকাশ পালকে ২ হাজার টাকা,মোহাম্মদ আলী ষ্টোরের মালিক মোহাম্মদ আলীকে এক হাজার টাকা,মাতৃ ভান্ডারের মালিক অমর পালকে এক হাজার টাকা,আমির উদ্দিন ষ্টোরের মালিক আমির উদ্দিনকে এক হাজার টাকা,শের আলী ষ্টোরেন মালিক শের আলীকে ৫ শত টাকা, মোরগের দোকানী তাহের মিয়াকে ৫ শত টাকা, স্বপন পোল্ট্রি দোকানের মালিক আব্দুর রহমানকে ৫ শত টাকা ও মা-বাবার দোয়া মাংসের দোকানী শামীম আহমদকে এক হাজার টাকা জরিমান করেছেন।

পণ্যের সঠিক মূলা তালিকা না থাকা, অধিক মূল্য রাখায় এসব জরিমানা করা হয়েছে বলেও জানিয়েছে ভ্রাম্যমান আদালত সূত্র।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com