বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১০:৪১ pm
  • ২ Time View

সুনামগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদ-উল-ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ মার্চ) সকাল ৮ টায় কেন্দ্রীয় ঈদগাহে ঈদ-উল-ফিতরের জামাতে ইমামতি করেন কেন্দ্রীয় মডেল মসজিদের খতিব হাফেজ মাওলানা মফিজুর রহমান।

সুনামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ এছাড়ও শহরের ১৭ স্থানে ঈদ-উল-ফিতরের জামাত অনুষ্ঠিত হয়।

এছাড়াও সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত জেলার ১২টি উপজেলা ও ৪টি পৌরসভার ৪ হাজার একশত স্থানে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ ইসলামি ফাউন্ডেশনের উপপরিচালক কৃষিবিদ মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, সকাল ৮টায় সুনামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে ঈদে প্রধান জামায়াতে অংশনেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ও কেন্দ্রীয় ঈদগাহ ও জামে মসজিদের সভাপতি ড. মোহাম্মদ ইলিয়াস মিয়াসহ সর্বস্তরের মুসল্লিরা।

সুনামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ও জামে মসজিদের সাধারণ সম্পাদক নূরুর রব চৌধুরী জানান, সুনামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের এক সঙ্গে ৭ হাজার মুসল্লি নামাজ আদায় করেছেন। এছাড়াও কেন্দ্রীয় ঈদগাহের পাশর্^বর্তী কেন্দ্রীয় মডেল মসজিদ প্রাঙ্গনে একই জামাতে মুসল্লিাগণ ঈদের নামাজ আদায় করেন।

ঈদের জামাত শেষে জেলার শস্য ভান্ডার বোরো ধান ও জেলা বাসিকে প্রাকৃতিক দূর্যোগ থেকে রক্ষা এবং দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com