ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬ উপলক্ষে মনোনীত শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় বিদ্যালয়ের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক (প্রভাতি) নিখিল চন্দ্র দেবনাথ, সহকারী প্রধান শিক্ষক (দিবা) আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক (দিবা) আনোয়ার হোসেন এবং সহকারী শিক্ষক (প্রভাতি) মো. আব্দুল মান্নান প্রমুখ।
বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শ্রেনী শিক্ষক (দিবা) মো. সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, ৫ম শ্রেণীর শ্রেণী শিক্ষক (প্রভাতি) সামস উদ্দিন, অনুকূল চন্দ্র সরকার, ৫ম শ্রেণীর শ্রেনী শিক্ষক (দিবা) ফারুক আহমদ।
অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন মো. আবুল কালাম আজাদ, দেওয়ান তাছাদ্দুক রাজা চৌধুরী, দেবেন্দ্র মজুমদার ও সারোয়ার আলম প্রমুখ।
সভায় প্রভাতি ও দিবা শিফটের প্রায় ৮০ জন অভিভাবক অংশগ্রহণ করেন।
শিক্ষকরা জানান, নতুন সরকারি নীতিমালা অনুযায়ী ২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় মোট শিক্ষার্থীর ৪০ শতাংশ অংশগ্রহণের সুযোগ পাবে। এ নীতির আলোকে প্রাথমিকভাবে নির্বাচিত ৮০ জন শিক্ষার্থীর অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা করেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।