বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জ জুবিলী উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ

সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:২৪ pm
  • ২ Time View

‎সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধণা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
‎
‎সোমবার (১৬ ফেব্রুযারি) সকাল সাড়ে ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গনে অলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‎
‎বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকিয়া সুলতানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও তথ্য প্রযুক্তি) তাপস শীল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আব্দুল ক্দ্দুছ, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক (দিবা) আবুল কালাম আজাদ, সহকারি প্রধান শিক্ষক(প্রভাতি) নিখিল চন্দ্র দেবনাথ।
‎
‎বিদ্যালয়ের সহকারি শিক্ষক সামসুদ্দিন ও আব্দুল মান্নানের যৌথ সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, শিক্ষক অনুকূল চন্দ্র রায়, আনোয়ার হোসেন, প্রমুখ।
‎
‎আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃত অনুষ্ঠান উপভোগ করেন অতিথিবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ।
‎
‎শেষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com