বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জ জেলা আ.লীগের সভাপতি মুকুট, সম্পাদক পলিন

সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩, ৬:৪৭ pm
  • ০ Time View

সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের ত্রি বার্ষিক সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুটকে সভাপতি ও সাবেক ছাত্র নেতা নোমান বখত পলিনকে সাধারণ সম্পাদক করে জেলা কমিটি ঘোষনা করা হয়েছে।

শনিবার (১১ ফেব্রæয়ারি) বিকেল পৌনে ৩ টায় সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।

এসময় তিনি সদ্য সাবেক সভাপতি আলহাজ মতিউর রহমানকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য ও জাতীয় কমিটির সদস্য হিসেবে সদ্য সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনের নাম ঘোষণা করে ওবায়দুল কাদের বলেন, আগামী ৪৫ দিনের মধ্যে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বসে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, সৈয়দা জেবুন্নেছা, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, শফিউল আলম চৌধুরী নাদের, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ড. মুশফিকুর রহমান চৌধুরী, আজিজুস সামাদ ডন, উপদপ্তর সম্পাদক সায়েম খান,সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদমস্য মহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জয়া সেনগুপ্তা, সিলেট-সুনামগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামীমা আক্তার খানম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com