বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪, ১১:১৯ pm
  • ১ Time View

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (সুবিপ্রতি) শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। চারটি বিভাগে ১২৮ জন শিক্ষার্থী নিয়ে অস্থায়ী ক্যাম্পাসে চলবে এই শিক্ষা কার্যক্রম।

রোববার (৩ নভেম্বর) বেলা ১১ টায় সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউটের অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষা কার্যক্রম উদ্বোধন এবং নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পদার্থ বিভাগের চেয়ারম্যান শেখ আব্দুল লতিফের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু নঈম শেখ।

বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সাইদুল হাসান এবং শান্তা রানি সাহার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. হেমায়েত মিয়া।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ও গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হারুন অর রশিদ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান আনোয়ার হোসেন ওয়াদুদ, রসায়ন বিভাগের চেয়ারম্যান রাশেদ মাহমুদ।

অন্যন্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, অভিভাবক শফিকুল ইসলাম, নবীণ শিক্ষার্থী মুহতাসিবা, আদিবা জামান নাফি, মনিকাঞ্চন মৃধা জিওন, আশরাফ হোসেন, আদৃতা তালুকদার ও সোহানুর রহমান সোহান প্রমুখ।

এসময় বিশ্ববিদ্যালয়র বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com