বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

সুমাত্রা দ্বীপে ৬.১ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : সোমবার, ২৯ আগস্ট, ২০২২, ৫:১০ pm
  • ২ Time View

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে আঘাত হেনেছে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

দেশটির আবহাওয়া ও ভূ-পদার্থবিদ্যা সংস্থার (বিএমকেজি) বরাতে প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সকাল সাড়ে ১০র দিকে সুমাত্রার পশ্চিম উপকূলীয় মেনতাওয়াই দ্বীপপুঞ্জে অগভীর ভূমিকম্প আঘাত হানে।

সংস্থাটি প্রথমে ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৬ দশমিক ৪ বললেও পরে তা সংশোধন করে ৬ দশমিক ১ জানিয়েছে। তবে প্রবল এ ভূমিকম্পে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

এর আগে স্থানীয় সময় সোমবার ভোরে সুমাত্রায় ৫ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়। এর ঘণ্টাখানেক পরেই দ্বীপটিতে আঘাত হানে ৫ দশমিক ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প।

ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। মেনতাওয়াই, প্রাদেশিক রাজধানী পাডাং ও বুকিতিংগির পার্শ্ববর্তী পার্বত্য এলাকাগুলোর বাসিন্দার এর প্রভাব প্রবলভাবে অনুভব করেছেন।

এতে এখন পর্যন্ত কেউ হতাহতের খবর পাওয়া যায়নি। তবে সাইবেরুত দ্বীপের কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com