বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

সোহেল রানা লাইফ সাপোর্টে

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১, ১১:২০ pm
  • ৪ Time View

লাইফ সাপোর্টে নেয়া হয়েছে করোনাভাইরাসে আক্রান্ত ঢাকাই চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও প্রযোজক বীর মুক্তিযোদ্ধা সোহেল রানাকে।
বুধবার (২৯ ডিসেম্বর) সকালে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। সোহেল রানার ছেলে মাসরুর পারভেজ বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত রোববার (২৬ ডিসেম্বর) সংবাদমাধ্যমে অভিনেতার অসুস্থ হওয়ার বিষয়টি জানান সোহেল রানার ভাই মাসুম পারভেজ রুবেল।

তিনি বলেন, সোহেল রানা গত ৩ দিন ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ভাইয়া করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। সবাই ভাইয়ার জন্য দোয়া করবেন।

করোনা মহামারির আগে থেকেই নিজ বাসায় অবস্থান করছিলেন সোহেল রানা। এর মধ্যে একটি সিনেমায় অভিনয় করার কথা থাকলেও, তা করা হয়নি।

সোহেল রানা সিনেমার প্রযোজক হিসেবে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন মুক্তিযুদ্ধের সিনেমা ‘ওরা ১১ জন’ এর মধ্যদিয়ে। সিনেমাটি পরিচালনা করেন চাষী নজরুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com