বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

সৌদিতে চাঁদ দেখা গেছে, ঈদ শুক্রবার

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩, ১০:৩৬ pm
  • ৫ Time View

সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শুক্রবার (২১ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের অর্ধচন্দ্র দেখা গেছে। তাই দেশটিতে ২০২৩ সালের ঈদুল ফিতরের প্রথম দিন ২১ এপ্রিল পালিত হবে। আর এই তারিখ ইসলামিক ক্যালেন্ডারের শাওয়াল মাসের প্রথম দিনটিকেও চিহ্নিত করে।

সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বলেছে, আগামী ২১ এপ্রিল শুক্রবার থেকে ঈদুল ফিতরের ছুটি শুরু হবে। ছুটি চার দিন থাকবে এবং ২৫ এপ্রিল (মঙ্গলবার) থেকে অফিস শুরু শুরু হবে।

এদিকে, বৃহস্পতিবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী ২২ এপ্রিল শনিবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে বিশ্বের অন্তত ৭টি দেশ। এই দেশগুলো হলো— অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনেই, থাইল্যান্ড এবং জাপান।

মালয়েশিয়ার স্থানীয় সংবাদমাধ্যম মালয় মেইল বলছে, মালয়েশিয়ায় বৃহস্পতিবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে পবিত্র রমজান মাস ৩০ দিনে শেষ হবে। আর মালয়েশিয়ার মুসলিমরা আগামী শনিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন বলে ঘোষণা দিয়েছেন দেশটির ‘দ্য কিপার অব দ্য রুলারস সিল’ সৈয়দ দানিয়াল সৈয়দ আহমদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com