বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৮ বাংলাদেশিসহ নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ৯:১১ pm
  • ৫ Time View

সৌদি আরবের মক্কায় ওমরাহ পালনের জন্য যাওয়ার সময় দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশে একটি সেতুর রেলিং ভেঙে বাস উল্টে নিহত ২০ জনের মধ্যে ৮ জন বাংলাদেশি বলে জানা গেছে।

মঙ্গলবার (২৮ মার্চ) সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, সোমবার সৌদির দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশের আকাবা শার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে ২০ জন নিহত ও ২৯ জন আহত হয়।

দুর্ঘটনার খবর পেয়ে রেড ক্রিসেন্ট দলসহ জরুরি সংস্থাগুলোকে দ্রুত দুর্ঘটনাস্থলে পাঠানো হয়। আহত যাত্রীদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে হতাহতের পরিচয় জানা যায়নি।

এর আগে ২০১৯ সালের অক্টোবরে মদিনার কাছে এক সড়ক দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও ৪ জন আহত হয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com