স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সকল ধরনের ক্লাস বর্জন করে বিক্ষোভ করছে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার (০৮ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ি ক্যাম্পাস আকরম আলী দাখিল মাদ্রাসার অস্থায়ি ক্যাম্পাসে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা।
এসময় আন্দোলনকারী শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে বিভিন্ন শ্লেগান দেন এবং সরকার সংশ্লিষ্টদের আশ্বাস ছাড়া সকল বিভাগের ক্লাস বর্জনের ঘোষণা দেন তারা।
আন্দোলনকারী জানান, ২০২০ সালে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের আইন পাশ হয়ে ২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়।
ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ে দুই শিক্ষাবর্ষ পাঠ কার্যক্রম চলমান ও নতুন শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। প্রতিষ্ঠার ৫ বছর স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করা যায়নি। জেলার শান্তিগঞ্জের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের অস্থায়ী ক্যাম্পাসে পাঠ কার্যক্রম করতে ভোগান্তিতে শিক্ষার্থীরা। তাছাড়া স্থায়ি ক্যাম্পাস না থাকায় একাডেমিক ও প্রশাসনিক সকল ধরনের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। এতে মান সম্মত শিক্ষা গ্রহণে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়া ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা। দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের স্থায়ি ক্যাম্পাস চালু না হলে আন্দোলন অনির্দিষ্টকালের জন্য চালিয়ে যাওয়ার হুশিয়ারি আন্দোলনকারীদের।
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্ত বিশ^বিদ্যালয়েভিসি ড. নাজিম উদ্দিন বলেন, শুধু শিক্ষার্থীরাই নয় আমাদের সবার দাবি। আমরাও চাই প্রতিষ্ঠানটি স্থানীয় ক্যাম্পাস হোক। শুধু চাইলেই কোন কিছু হয় না। তাই বিক্ষোভ-সমাবেশ বাদ দিয়ে ক্লাসে ফিরে যাওয়ার শিক্ষার্থীদের প্রতি আহ্বানও জানান তিনি।
ভিসি আরও বলেন, নতুন সরকার এসেছে স্থায়ী ক্যাম্পাস হতে একটু সময় লাগবে। তিনি বলেন, খুব দ্রুতই একনেকে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের বিষয়টি উত্থাপিত হবে।