শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

স্বতন্ত্র প্রার্থী হতে ভোটারের স্বাক্ষরের বিধান চ্যালেঞ্জ করে রিট

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩, ১২:০৩ am
  • ২ Time View

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে স্বতন্ত্র প্রার্থীদের ১ শতাংশ ভোটারের স্বাক্ষর থাকার বিধান চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট ইউসুফ আলী এই রিট করেন। প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

বুধবার (৬ ডিসেম্বর) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি উপস্থাপন করা হবে।

রিট দায়েরের বিষয়ে অ্যাডভোকেট ইউসুফ আলী বলেন, স্বতন্ত্র প্রার্থীদের ১ শতাংশ ভোটারের স্বাক্ষর থাকার বিধান থাকার কারণে অনেকেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন না। এই বিধানটা তুলে দিলে স্বতন্ত্র প্রার্থীরা ঝামেলামুক্তভাবে নির্বাচনে অংশ নিতে পারবেন। এ কারণে জনস্বার্থে রিট আবেদনটি করেছি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সারা দেশে প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধতা পেয়েছেন ১৯৮৫ জন প্রার্থী, অবৈধ ঘোষণা করা হয়েছে ৭৩১ জন প্রার্থীকে।

অবৈধ ঘোষিত প্রার্থীদের অধিকাংশের মনোনয়ন বাতিল হওয়ার পেছনে কারণ ১ শতাংশ ভোটারের সমর্থন আদায় নিয়ে সমস্যা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com