বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সুনামগঞ্জে মতবিনিময় সভা

সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২, ৩:১২ pm
  • ৫ Time View

সুনামগঞ্জ জেলার স্বাস্থ্যসেবার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টায় সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতাল মিলনায়তনে জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও এ্যাফরট ফর রুরাল এডভান্সমেন্ট (ইরা)র যৌথ উদ্যোগে এবং বাংলাদেশ হেল্থ ওয়াচের সহযোগিতায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি ও সুনামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নবাগত জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালের তত্ত¡াবধায়ক (উপপরিচালক) ডা. মো. আনিসুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা. মুকদেব সাহা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান।

জেলা স্বস্থ্য আধিকার ফোরামের সহসভাপতি রুনা লেইছ’র পরিচালনায অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারন সম্পাদা ও ইরার নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম।

বাংলাদেশ হেল্থ ওয়াচের বিভিন্ন কার্যক্রম উপস্থাপনা করেন বাংলাদেশ হেল্থ ওয়াচের কো-অর্ডিনেটর (ফিল্ড অপারেশন) আছমা আক্তার ও প্রোগ্রাম অফিসার আবু তৈয়ব।

সভায় আরও বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সদস্য নিগার সুলতানা কেয়া, সুনামগঞ্জ জনকল্যান সংস্থা (সুজন)’র নির্বাহী পরিচালক নির্মল ভট্টাচার্য্য, জেলা স্বস্থ্য অধিকার ফোরামের সহসভাপতি এমদাদুল হক শাহজাহান, যুব বিষয়ক সম্পাদক সেরুজ্জামান, সাংবাদিক শাহাবুদ্দিন আহমেদ, দেওয়ান তাছাদ্দুক রাজা ইমন।

উন্মুক্ত আলোচনায় অংশ নেন, বিম্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য আধিকার ফোরামের সভাপতি দিলীপরকুমার বিশ্বাস, সদস্য শাহজাহান তালুকতার, আলাল উদ্দিন, হাসপাতালের রোগীদের মধ্যে অংশ নেন লালন মিয়া, হাসিনা আক্তার, সেবিকাদের মধ্যে অংশ নেন, সেবা তত্ত¡াবধায়ক ফাতেমা বেগম, উপসেবা তত্ত¡াবধায়ক মুহিবুন্নেছা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com