বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

স্বাস্থ্য সেবার মানোন্নয়নে সুনামগঞ্জে মতবিনিময় সভা

সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫, ১২:০৬ am
  • ১ Time View

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহন এ শ্লোগান নিয়ে সুনামগঞ্জে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা ১১ টায় সুনামগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মিনি কনফারেন্স হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস-এর সুনামগঞ্জ জেলা সংবাদদাতা মোহাম্মদ শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মাহবুবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখনে, সুনামগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ মুহিবুল ইসলাম, অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম, সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. রফিকুল ইসলাম।

জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের তাজিন হকের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন, সুনামগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. বিষ্ণু পদ, সহকারি আধ্যপক ডা. আবুল কালাম, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহসভাপতি এমদাদুল হক শাহজাহান, যুব বিষয়ক সম্পাদক সেরুজ্জামান, সুনামগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমন দোজা আহমদ।

সভায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক ও ইরার নির্বাহী পরিচালক ডা. সাইকি ইসলাম।

সভায় হাসপাতালের চিকিৎসক, রোগী ও রোগীর স্বজন এবং সেবিকাগণসহ সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com