”স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ” এ শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অনুষ্ঠিত হয়েছে অংশীজনের সভা।
বুধবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।
বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি দীলিপ রঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন চন্দ্র বর্মণ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা স্বস্থ্য অধিকার ফোরামের সভাপতি মোহাম্মদ শাহজাহান চৌধুরী, বাংলাদেশ হেল্থ ওয়াচের প্রোগ্রাম ম্যানেজার মো. মোরশেদ আলম, বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. লিটন মিয়া, মেডিকেল অফিসার ডা. রমজানুল হক, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের গণমাধ্যম বিষয়ক সম্পাদক দেওয়ান তাছাদ্দুক রাজার চৌধুরী ইমন।
এফ্যারটস ফর রুরাল এডভ্যান্সমেন্ট (ইরা) ক্রিয়া প্রকল্পের প্রোগ্রাম অফিসার ওশিউর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহসভাপতি স্বপন কুমার বর্মণ, গণমাধ্যম বিষয়ক সম্পাদক কাজী সালেহ আহমদ, অবসরপ্রাপ্ত সেনা সদস্য ইয়াহিয়া রহমান তালুকদার প্রমুখ।