হাম ও রুবেলা রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সুনামগঞ্জে লিফলেট বিতরণ করেঝে জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম।
সোমবার (১৮ মে) বেলা ১১টায় স্থানীয় ট্রাফিক পয়েন্ট, কাজীর পয়েন্ট, বিহারী পয়েন্ট, সুনামগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল ও আশে-পাশের এলাকা লিফলেট বিতরণ করা হয়ভ
লিফলেট বিতরণে অংশ নেন, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি মোহাম্মদ শাহজাহান চৌধুরী, সহসভাপতি এমদাদুল হক শাহজাহান, মো. দিলোয়ার হোসেন প্রচার ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক দেওয়ার তাছাদ্দুক রাজা চৌধুরী ইমন, মো. ফারুক মিয়া প্রমুখ।
এদিকে, সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের শ্রীপুর কমিউিনিটি ক্লিনিকে হাম ও রুবেলা প্রতিরোধে জনসচেতনতার লক্ষ্যে লিফলেট বিতরণ করেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের যুব বিষয়ক সম্পাদক মো. সেরুজ্জামান, সংগঠনের ফোকাল পার্সন তৃপ্তি দে প্রমুখ।
এছাড়াও বিভিন্ন টিকাদান কেন্দ্রে লিফলেট বিতরণ করেন জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সদস্যগণ।