বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

১০ দফা দাবিতে সুনামগঞ্জে বিএনপি’র পদযাত্রা

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩, ১২:৫৭ am
  • ৫ Time View

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনসহ গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে সুনামগঞ্জে পদযাত্রা করেছে বিএনপি। শনিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় স্থানীয় পুরাতন বাসস্টেন্ড থেকে পদযাত্রা বের হয়ে হোসেন বখত চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।

জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুলের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপি সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী।

পদযাত্রা ও সমাবেশে অংশ নেন, জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান জয়নুল জাকেরিন, অ্যাডভোকেট মল্লিক মইনুদ্দিন সোহেল, নাদের আহমদ, অ্যাডভোকেট শেরনুর আলী, অ্যাডভোকেট মাসুক আলম, আকবর আলী, আবুল কালাম আজাদ, আনসার উদ্দিন, আনিসুল হক, শামসুল হক নমু,রেজাউল হক, যুগ্ম সাধারণ সম্পাদক নূর হোসেন, কাজী নাসিম উদ্দিন লালা, মুনাজির হোসেন সুজন, এটিএম হেলাল, জুনাব আলী, নিজাম উদ্দিন, আলতাপুর রহমান খসরু, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল, জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর শওকত, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ কয়েস, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামসুজ্জামান, সাধারণ সম্পাদক মনাজ্জির হুসেন,ছাত্র দলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক তারেক মিয়াসহ অংগ ওসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com