বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

১৭ দিনে প্রবাসী আয় ১১৯ কোটি ডলার

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩, ১০:১৬ pm
  • ৫ Time View

দ্বিগুণ প্রণোদনায় অক্টোবরের পর চলতি মাসেও রেমিট্যান্স বা প্রবাসী আয়ের পালে সুবাতাস লেগেছে। নভেম্বরের প্রথম ১৭ দিনে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে (বৈধ পথে) দেশে পাঠিয়েছেন ১১৮ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৩ হাজার ১২৪ কোটি টাকা (প্রতি ডলার ১১০ টাকা ৫০ পয়সা ধরে)।

রোববার (১৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি নভেম্বরের প্রথম ১৭ দিনেই ১১৮ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে (দৈনিক ৬ কোটি ৯৯ লাখ ডলার)। আর গত অক্টোবরের প্রথম ২০ দিনে রেমিট্যান্স এসেছিল ১২৪ কোটি ৯৯ লাখ (দৈনিক ৬ কোটি ২৫ লাখ) মার্কিন ডলার। এর আগে সেপ্টেম্বরের ২২ দিনে এসেছিল ১০৫ কোটি (দৈনিক ৪ কোটি ৭৭ লাখ) মার্কিন ডলার রেমিট্যান্স।

নভেম্বরের প্রথম ১৭ দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৭ কোটি ৮৫ লাখ ২০ হাজার ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ৫১ লাখ ৭০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১০৭ কোটি ৪ লাখ ১০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৬ লাখ ডলার।

আর নভেম্বরের ১১ থেকে ১৭ তারিখ পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ৩৯ কোটি ৩৩ লাখ মার্কিন ডলার। এছাড়া ৪ থেকে ১০ নভেম্বর এসেছে ৫৮ কোটি ৮৮ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স। আর ১ থেকে ৩ তারিখের মধ্যে দেশে রেমিট্যান্স এসেছে ২০ কোটি ৫৫ লাখ ৬০ হাজার ডলার।

এদিকে সদ্যবিদায়ী অক্টোবর মাসে দেশে রেমিট্যান্স এসেছে ১৯৭ কোটি ৭৫ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন ঢাকা বিভাগের প্রবাসীরা। ঢাকায় রেমিট্যান্স এসেছে ৯৩ কোটি ৮৬ লাখ ডলার।

এ ছাড়া অক্টোবরে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে চট্টগ্রাম বিভাগে। চট্টগ্রামে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ৫৮ কেটি ৮৭ লাখ ডলার। সিলেট বিভাগে ২২ কোটি ১১ লাখ ডলার, খুলনা বিভাগে ৮ কোটি ৪২ লাখ ডলার, রাজশাহী বিভাগে ৬ কোটি ৬ লাখ ডলার, বরিশাল বিভাগে ৫ কোটি ১২ লাখ ডলার, ময়মনসিংহ বিভাগে ৩ কোটি ৮১ লাখ ডলার ও রংপুর বিভাগে ২ কোটি ৫১ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

এর আগে ২২ অক্টোবর থেকে বৈধ চ্যানেলে ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় দেশে পাঠালে প্রতি ১০০ টাকায় প্রণোদনার সঙ্গে প্রবাসীদের বাড়তি আরও আড়াই শতাংশ বেশি অর্থ প্রদানের নির্দেশনা কার্যকর করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সরকারের দেয়া আড়াই শতাংশ প্রণোদনার পাশাপাশি অতিরিক্ত আরও আড়াই শতাংশ অর্থ বেশি দিয়ে রেমিট্যান্স কিনতে পারবে ব্যাংকগুলো।

প্রণোদনা বৃদ্ধিসহ নানা রকম উদ্যোগের ফলে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী বাড়ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন ধরনের উদ্যোগের ফলে হুন্ডির দাপট কমছে, বাড়ছে বৈধ পথে প্রবাসী আয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com