বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

২০২৩ সালের নোবেলজয়ীরা কত পাচ্ছেন?

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩, ৮:৩৫ pm
  • ২ Time View

২০২৩ সালে নোবেলজয়ীদের পুরস্কার হিসেবে আগের বছরের তুলনায় বাড়তি ৮৪ হাজার ইউরো (ইউরোপের মুদ্রা) দেওয়ার ঘোষণা দিয়েছে পুরস্কারদাতা প্রতিষ্ঠান নোবেল ফাউন্ডেশন। চলতি বছরের নোবেল পুরস্কারের অর্থমূল্য হবে ৯ লাখ ২৪ হাজার ইউরো বা এক কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা (সুইডেনের মুদ্রা)।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) পুরস্কারদাতা প্রতিষ্ঠান নোবেল ফাউন্ডেশন এ ঘোষণা দিয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।

পুরস্কার হিসেবে নগদ অর্থের পরিমাণ বাড়ানোর ঘোষণার মাধ্যমে শতবর্ষের ইতিহাসে পুরস্কারটিকে সবচেয়ে মূল্যবান করে তুলেছে।

সর্বশেষ এক দশকে বেশ কয়েকবার নোবেল পুরস্কারের অর্থমূল্য বাড়ানো বা কমানো হয়েছে। ২০১২ সালে পুরস্কারের অর্থমূল্য কমানো হয়। তবে দশকটির শেষদিকে আবার অর্থমূল্য বাড়ানো হয়।

একি বিবৃতিতে নোবেল ফাউন্ডেশন জানায়, আর্থিক অবস্থান অনেক ভালো হওয়ায় পুরস্কারের অর্থমূল্য বাড়ানো হয়েছে। ২০২২ সালের শেষনাগাদ পর্যন্ত ফাউন্ডেশনের বিনিয়োগ করা মূলধনের বাজারমূল্য পাঁচ দশমিক ৭৯৯ বিলিয়ন ক্রোনায় পৌঁছেছে।

বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কার হলো নোবেল। সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের স্মরণে প্রতি বছর ছয়টি ক্যাটাগরিতে বিশ্বসেরাদের এ পুরস্কার দেওয়া হয়। অক্টোবরের প্রথম সোমবার থেকে ছয় দিনব্যাপী সারা বিশ্বের ছয়জন পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা শুরু হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com