বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

‘২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন’

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২, ৯:৫৫ pm
  • ৪ Time View

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ২০২৪ এর জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। সেই নির্বাচনেও আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই।

উপস্থিত সবাই আগামীতেও নৌকা মার্কায় ভোট দেবেন—এমন ওয়াদা চান শেখ হাসিনা। তিনি বলেন, আপনারা কি নৌকায় ভোট দেবেন? আপনারা হাত তুলে ওয়াদা করেন দেবেন কিনা?

বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় নেতাকর্মীরা হাত তুলে নৌকা মার্কায় ভোট দেওয়ার ওয়াদা করেন। ওয়াদা করায় কৃতজ্ঞতা প্রকাশ করে শেখ হাসিনা বলেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

শেখ হাসিনা বলেন, বার বার আঘাত এসেছে। কিন্তু আমি দমে যাইনি। খালেদা জিয়া এতিমের সম্পদ আত্মসাৎ করার কারণে তার সাজা হয়েছে। তার ছেলে ১০ ট্রাক অস্ত্র চোরাকারির জন্য সাজাপ্রাপ্ত আসামি। শুধু তাই নয়, ২১ আগস্ট দিনে দুপুরে গ্রেনেড হামলা করে খালেদা জিয়া, তারেক জিয়ার দল। এতে আইভি রহমানসহ আমাদের ২২ জন নেতাকর্মী নিহত হন।

তিনি প্রশ্ন রেখে বলে, বাংলাদেশকে তারা কী দিয়েছে? লুটতরাজ ছাড়া তার কিছু দিতে পারেনি। ৫০০ জায়গায় বোমা হামলা। শিক্ষাপ্রতিষ্ঠানে খুন ও সেশন জট সৃষ্টি করে শিক্ষাব্যবস্থা তারা ধংস করে দিয়েছিলো। খালেদা জিয়াদের আন্দোলন হচ্ছে মানুষ খুন করা। আগুন দিয়ে অসংখ্য মানুষ খুন করেছে। ধ্বংস ছাড়া এরা কিছুই পারে না।

জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই টুকুই বলবো—রিক্ত আমি, নিঃস্ব আমি, দেবার কিছু নেই। আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই।

শেখ হাসিনা আরও বলেন, আপনারা দোয়া করবেন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব সময় দোয়া করি, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকুন, উন্নত জীবন পান, সেই কামনা করি।

টানা তিনবারের সরকারপ্রধান বলেন, আপনারা আমাদের ভোট দিয়েছেন নৌকা মার্কায়। আমরা এই কক্সবাজারের উন্নয়ন করেছি। পরপর তিনবার ক্ষমতায় আসতে পেরেছি। ধারাবাহিকভাবে ২০০৯ সাল থেকে এই ২০২২ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে গণতান্ত্রিক পদ্ধতি আছে বলেই এদেশের উন্নয়ন হচ্ছে। বাংলাদেশের উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশকে আমরা নিয়ে যেতে চাই, উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলবো। ২০৪১ সালের মধ্যে এই বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ। যে বাংলাদেশের স্বপ্ন জাতির পিতা দেখেছেন।

বিএনপি-জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, জামায়াত-বিএনপি এদেশের মানুষকে কী দিয়েছে? অগ্নিসন্ত্রাস, গুম-খুন, হত্যা, লুটপাট, মানিলন্ডারিং, দেশের টাকা বিদেশে নিয়ে যাওয়া, চোরাকারবারি এগুলো তারা পারে।

কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত জনসভার সভাপতি ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুর ইসলাম চৌধুরী বক্তব্য দেন।

এর আগে বিশ্বের ২৮টি দেশের অংশগ্রহণে কক্সবাজারে প্রথমবারের মতো শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক ফ্লিট রিভিউ (আইএফআর) ২০২২ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত চলবে এ আয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com