বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

৪০ টাকায় পেঁয়াজ বিক্রি করবে টিসিবি

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : সোমবার, ১ এপ্রিল, ২০২৪, ১১:২৮ pm
  • ৩ Time View

ভারত থেকে আমদানি করা পেঁয়াজ ৪০ টাকা দরে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে বিক্রি করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সোমবার (১ এপ্রিল) টিসিবির আঞ্চলিক কার্যালয়ের অফিস প্রধান ও তথ্য কর্মকর্তা মো. হুমায়ুন কবির এ তথ্য জানান।

টিসিবি জানায়, মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর টিসিবি ভবনের সামনে এ পেঁয়াজ বিক্রি কার্যক্রম উদ্বোধন করবেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

তিন জেলার মধ্যে ঢাকায় ১০৩টি, চট্টগ্রামে ৫০টি ও গাজীপুরে ১৫-২০টি স্পটে এই বিক্রয় কার্যক্রম চালানো হবে। প্রতি কেজি পেঁয়াজের দাম পড়বে ৪০ টাকা।

এর আগে, রোববার বিকেল সোয়া ৫টার দিকে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ চুয়াডাঙ্গার দর্শনা স্টেশনে এসে পৌঁছায়। আজ সোমবার সকাল ৬টার দিকে পেঁয়াজের চালানটি পৌঁছায় সিরাজগঞ্জে। এদিন সকাল ৯টা থেকে পেঁয়াজ খালাস কার্যক্রম শুরু হয়।

সেখান থেকে ট্রাকে করে ওই পেঁয়াজ ঢাকা, গাজীপুর ও চট্টগ্রামে পৌঁছে যাচ্ছে ডিলারদের মাধ্যমে। ১০ টন করে পেঁয়াজ থাকবে প্রতিটি ট্রাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com