বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

৫০ টাকার নতুন নোট আসছে

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩, ১০:৩০ pm
  • ২ Time View

বাজারে আসছে ৫০ টাকার নতুন ব্যাংক নোট। গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষর সংবলিত ৫০ টাকা মূল্যমানের নতুন ব্যাংক নোট আগামী রোববার (৮ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। যা পরবর্তীকালে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও ইস্যু করা হবে।

বুধবার (৪ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।

নির্দেশনায় বলা হয়- নতুন মুদ্রিত নোটের রঙ, আকৃতি, ডিজাইন ও সব নিরাপত্তা বৈশিষ্ট্য আগের মতো অপরিবর্তিত থাকবে। নতুন মুদ্রিত বর্ণিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত ৫০ টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ নোট হিসেবে যুগপৎ চালু থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com