সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধণা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুযারি) সকাল সাড়ে ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গনে অলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকিয়া সুলতানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও তথ্য প্রযুক্তি) তাপস শীল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আব্দুল ক্দ্দুছ, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক (দিবা) আবুল কালাম আজাদ, সহকারি প্রধান শিক্ষক(প্রভাতি) নিখিল চন্দ্র দেবনাথ।
বিদ্যালয়ের সহকারি শিক্ষক সামসুদ্দিন ও আব্দুল মান্নানের যৌথ সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, শিক্ষক অনুকূল চন্দ্র রায়, আনোয়ার হোসেন, প্রমুখ।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃত অনুষ্ঠান উপভোগ করেন অতিথিবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ।
শেষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।