বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

রবি চৌধুরী হাসপাতাল ভর্তি

বিনোদন ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২, ১২:১০ am
  • ২ Time View

জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরীকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১২ অক্টেবার) সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন রবি চৌধুরী। সেখানে দেখা যায়, হাসপাতালের পোশাক পরে বেডে বসে রয়েছেন এই শিল্পী। ক্যাপশনে লেখেন, আমার জন্য দোয়া করবেন। তবে কী কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন তা এখনো জানা যায়নি।

দশকে গান গেয়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেন রবি চৌধুরী। দীর্ঘ ক্যারিয়ারে তার ৬০টির বেশি অডিও অ্যালবাম প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি প্রায় ৮০টি সিনেমায় গান গেয়েছেন। রিমঝিম স্টুডিও নামে তার একটি স্টুডিও রয়েছে।

রবি চৌধুরীর প্রথম অডিও অ্যালবাম প্রকাশিত হয় সেলেক্স নামক এক কোম্পানি থেকে। তিনি চলচ্চিত্রের গানে কণ্ঠ দেয়ার পাশাপাশি বেশ কয়েকটি চলচ্চিত্রে সংগীতে পরিচালনা করেছেন। সংগীতপরিচালক হিসেবে তার প্রথম চলচ্চিত্র আন্দোলন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com