বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

এবার করোনায় আক্রান্ত অভিনেত্রী মিথিলা

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২, ৫:০০ pm
  • ২ Time View

স্বামী সৃজিতের পর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিনেত্রীি রাফিয়াত রশিদ মিথিলা। শুক্রবার এই অভিনেত্রীর দেহে করোনাভাইরাস শনাক্ত হয়।

চলতি বছরের প্রথম দিনই করোনায় আক্রান্ত হন দেশের পিএইচডি গবেষক মিথিলার স্বামী ওপার বাংলার নন্দিত নির্মাতা সৃজিত মুখার্জি। এরপর ৫ জানুয়ারি মিথিলা-তাহসানের কন্যা আইরা তেহরীম খানেরও করোনা পজিটিভ আসে। স্বামী ও সন্তানের পর এবার করোনায় আক্রান্ত হলেন মিথিলা।

মিথিলা বলেন, ‘কয়েক দিন ধরেই আমার মধ্যে করোনার লক্ষণ ছিল। ফলে ৩-৪ দিন আগে পরীক্ষা করাই। তখন রিপোর্ট নেগেটিভ আসে। তবে পরশু (বৃহস্পতিবার) আবারও নমুনা পরীক্ষা করালে শুক্রবার বিকেলে পজিটিভ রিপোর্ট আসে।’

মিথিলা জানান, করোনায় আক্রান্ত হলেও এই মুহূর্তে তার তেমন কোনো সমস্যা হচ্ছে না তার। তবে হালকা ঠান্ডা ও কাশি আছে। দ্রুত করোনামুক্ত হওয়ার জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন এই অভিনেত্রী।

টিকা নিয়েও স্বামী-সন্তানসহ করোনায় আক্রান্ত হলেন মিথিলা। আর তাই এই সময়টায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সবাই মাস্ক পরুন, ভিড় থেকে দূরে থাকুন, সুস্থ থাকুন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com