শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

বলিউডে আসছে শাহরুখকন্যা সুহানা

বিনোদন ডেস্ক
  • মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারি, ২০২২, ৯:১৬ অপরাহ্ণ

বলিউডে স্টারকিডের অভিষেক হওয়া নতুন কোনো ব্যাপার না। বেশ কিছুদিন থেকেই শোনা যাচ্ছিল যে, নেটফ্লিক্সের এক সিনেমায় আত্মপ্রকাশ করতে পারেন বলিউডের বেশ কিছু ‘স্টার কিড’। এ সিনেমায় অভিনয় করতে দেখা যাবে সুহানা খানকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয় শাহরুখকন্যা। সুহানা শুধু ‘স্টার কিড’ নন, বলিউড বাদশার কন্যা হওয়ার সুবাদে বেশ কয়েক দিন ধরেই তার বলিউডে আত্মপ্রকাশ নিয়ে কানাঘুষা চলছিল। অবশেষে হয়তো সেই প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে।

‘আর্চি কমিকস’ অবলম্বনে সিনেমা বানাতে চলেছেন জাভেদ আখতারকন্যা।  সেখানেই নাকি দেখা যাবে এই স্টার কিড সুহানাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় সুহানা। নিজের ব্যক্তিগত মুহূর্ত শেয়ার করে তরুণ প্রজন্মের কাছে ইতিমধ্যেই সুহানা বেশ পরিচিত মুখ, বলা যেতে পারে ‘স্টাইল আইকন’।

এর আগে ২০১৮ সালে এক পত্রিকার প্রচ্ছদের মাধ্যমে ফ্যাশন দুনিয়ায় প্রবেশ ঘটে শাহরুখকন্যার। এ ছাড়াও তিনি একটি স্বল্পদৈর্ঘ্যের সিনেমা এবং বেশ কিছু নাটকে অভিনয় করেছেন। এবার জোয়া আখতারের সিনেমার মাধ্যমে হয়তো বলিউডে প্রবেশ ঘটতে চলেছেন সুহানার।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com