বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জে সমাজসেবার সহায়তার চেক বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৮ আগস্ট, ২০২২, ৬:৫৭ pm
  • ৩ Time View

সুনামগঞ্জে ক্যান্সারসহ নানা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের আর্থিক সহায়তা কর্মসূচির চেক, সাধারণ স্বেচ্ছাসেবী সংগঠনসমূহের অনুকূলে চেক এবং বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় সেলাই মেশিন ওকম্পিউটার প্রশিক্ষিতদের উপকরণ সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

রোববার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সুনামগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে চেক বিতরণ করা হয়।

সমাজসেবা বিভাগের উপপরিচালক সূচিত্রা রায়ের সভাপতিত্বে চেক বিতরণ পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম।

শহর সমাজসেবা কর্মকর্তা মো. শাহীনুর আলমের পরিচালনায় আরও বাক্তব্য সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার চৌধুরী লিটন, জেলা পরিষদের সাবেক সদস্য ফৌজি আরা শাম্মী, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী, সুনামগঞ্জ পৌরসভার কাউন্সিলর সমিনা চৌধুরী।

সভায় বেদে সম্প্রদায়ের পক্ষে বক্তব্য রাখেন, আকুল আলী, ফারুক মিয়া এবং রোগীদের মধ্যে বক্তব্য রাখেন, মাহবুব মিয়া প্রমুখ।

আলোচনা সভা শেষে ৯৬ জন ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে চেক,সাধারণ স্বেচ্ছাসেবী ৫০টি সংগঠনকে ১৮ লাখ ১০ হাজার টাকর চেক এবং বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় সেলাই মেশিন এবং কম্পিউটার প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণোত্তর উপকরণ সহায়তা বাবদ ৫০জনকে ১০ হাজার টাকা করে চেক প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com