বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

সুস্থ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ড. সামছুল চৌধুরী

সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩, ১১:৩০ pm
  • ৪ Time View

যুক্তরাজ্য শ্রমিক লীগের সভাপতি ও সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ডক্টর সামছুল হক চৌধুরী বলেছেন, সুস্থ সমাজ গঠনের খেলাধুলার বিকল্প নেই। তিনি বলেন, বর্তমান সরকার তৃণমুল পর্যায়ে খেলাধুলার বিকাশে প্রতিটি বিভাগে বিকেএসপি এবং প্রতিটি জেলায় ইনডোর স্টেডিয়াম নির্মান করবে।

রোববার (২৯ জানুয়ারি) বিকেলে সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়ায় মিনি ফুটবল ফাইনাল খেলার পুরল্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সামছুল হক চৌধুরী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় গড়ে তোলার পাশাপাশি ক্রীড়া অবকাঠামো উন্নয়ন করে যাচ্ছেন।

তিনি বলেন, প্রথম পর্যায়ে ১২৫টি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করেছে। দ্বিতীয় পর্যায়ে ১৮৬টি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ কাজ শুরু হয়েছে। তৃতীয় পর্যায়ে দেশের অবশিষ্ট ১৭৩টি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের উন্নয়ন কাজ চলমান। ইতোমধ্যে কাবাডি ও ভলিবল স্টেডিয়ামের উন্নয়ন, ১৩টি উপজেলায় স্টেডিয়াম নির্মাণ, সারাদেশে ৫৬টি স্টেডিয়াম, ৮টি সুইমিংপুল, ৬টি সুটিং রেঞ্জ,৭টি ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ ও উন্নয়ন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন, সৈয়দ তানজীল চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আনোয়ার চৌধুরী, মোশারফ হোসেন জাকির, এসআই আমির হোসেন,মহিবুর মুন্না, মকবুল হোসেন প্রমুখ। পরে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করেন অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com