বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

দিরাইয়ে শাহাব উদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩, ১০:২০ pm
  • ২ Time View

সুনামগঞ্জের দিরাইয়ে দুই শতাধিক শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে আলহাজ্ব শাহাব উদ্দিন চৌধুরী ওয়েল ফেয়ার ফাউন্ডেশন। বুধবার (১ ফেব্রæয়ারি) বেলা ১১ টায় উপজেলা গণমিলনায়তনে শীতবস্ত্র বিতরণ করা হয়।

যুক্তরাজ্য শ্রমিক লীগের সভাপতি ও সুনামগঞ্জ-২(দিরাই-শাল্লা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আশির দশকের ছাত্রনেতা ডক্টর সামছুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জনি রায়, উপজেলা পরিষেদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, জালালি প্রার্টি কেন্দ্রীয় কমিটির মহাসচিব আনোয়ার চৌধুরী, সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সভাপতি মোশাররফ হোসেন জাকির, সমাজসেবক ফারুক আহমেদ চৌধুরী, উপজেলা সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার রাজীব চন্দ্র সরকার, সমাজসেবক মাওলানা আকমল হোসেন।

অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, সায়াজ আলী মো. রাকিব আহমদ, মহিবুর রহমান মুন্না, মকবুল হোসেন, আবদুল হালিম, মেহেদী হাসান চৌধুরী, রিপন মিয়া প্রমুখ।

আলোচনা সভা শেষে দুই শতাধিক শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com