বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

‘পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সেবাধর্মী করছে’

সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২, ৫:০৮ pm
  • ৩ Time View

ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ বলেছেন, পুলিশের কাজ আইনশৃঙ্খলা রক্ষা করা। তবে পুনাক সেবাধর্মী কাজ করে যাচ্ছে। এক কথায় পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সেবাধর্মী ও সৃজনশীল কাজ করছে পুনাক।

বুধবার (২৩ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ শহরের ষোলঘর মাঠে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাকের) উদ্যোগে পুনাক শিল্প-পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুনামগঞ্জ জেলা পুনাকের সভানেত্রী নুরুন্নাহার মুনমুনের সভাপতিত্বে ও দিরাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ানের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, কের কেন্দ্রীয় কমিটির সহ কোষাধ্যক্ষ উম্মে কুলসুম রূপা আহম্মেদ, সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ জাকির হোসেন, পৌরসভার মেয়র নাদের বখত, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী প্রমুখ।

এর আগে মেলার উদ্বোধন করেন পুনাকের কেন্দ্রীয় কমিটির সহ কোষাধ্যক্ষ উম্মে কুলসুম রূপা আহম্মেদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com