বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

শাল্লায় ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শনে জেলা কর্মকর্তা

সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩, ১১:২১ pm
  • ১ Time View

সুনামগঞ্জের শাল্লা উপজেলার বিভিন্ন হাওরের ফসল রক্ষা ২২টি প্রকল্পের বাঁধের কাজ শুরু হয়েছে। শনিবার (১৪ জানুয়ারি) এসব বাঁেধের কাজ পরিদর্শন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) কাবিটা স্কিম প্রনয়ণ, ও মনিটরিং জেলা উপকমিটির আহŸায়ক শেখ মহি উদ্দিন।

পরিদর্শন দলে ছিলেন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও হাওর এলাকায় পানি উন্নয়ন বোর্ডের ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত, নদী ও খাল পুন: খননের জন্য স্কীম প্রস্তুত ও বাস্তবায়ন কাজের পর্যবেক্ষণ বিষয়ক জেলা পর্যায়ে বিশেষ কমিটির সদস্য শাহজাহান চৌধুরী, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী ইরফানুল ইসলাম।

পরিদর্শন দলে সদস্যবৃন্দ উপজেলার ছায়ার হাওরের মাইতি ক্লোজার ও ভান্ডাবিল হাওর এবং উদগল হাওরের অন্তত ২০টি প্রকল্পের বাঁধের কাজ পরিদর্শন করেন।

শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কাবিটা স্কিম প্রনয়ণ,বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি মো. আবু তালেব, পানি উন্নয়ন বোর্ডের শাল্লা উপজেলা শাখা কর্মকর্তা আব্দুল কাইয়ুম পরিদর্শন দলকে সহযোগিতা করেন।

পানি উন্নয়ন বোর্ডের শাল্লা উপজেলা শাখা কর্মকর্তা আব্দুল কাইয়ুম জানান, শাল্লা উপজেলা থেকে ১৯৭টি স্কিমের প্রস্তাব জেলা কমিটিতে পাঠানো হয়েছে। এর মধ্যে ৮৮টি স্কিম অনুমোদন দিয়েছে জেলা কমিটি।

শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব জানান, ১৫ ডিসেম্বর ১১টি প্রকল্পের কাজ শুরু করা হয়েছে। তিনি আরও জানান, শনিবার পর্যন্ত মোট ২২টি প্রকল্পের কাজ চলমান রয়েছে। তবে, ইতোমধ্যে বাকি বাঁধের কাজগুলো শুরু হবে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com