বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

সিলেটে শব্দদূষণবিরোধী অভিযানে ৭৮ হাইড্রোলিক হর্ন জব্দ

সিলেট প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩, ৭:৪৪ pm
  • ২ Time View

সিলেটে শব্দদূষণবিরোধী অভিযান চালিয়ে ৭৮টি হাইড্রোলিক হর্ন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়ও প্রায় ৪১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৮ জানুয়ারি) সকাল থেকে বিকেল তিনটা পর্যন্ত সদর উপজেলার সিলেট-সুনামগঞ্জ বাইপাস মোড়ে এ অভিযান চালান পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। এতে সহযোগিতা করে হাইওয়ে পুলিশ।

সিলেট বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বুধবার সকাল থেকে সিলেট-সুনামগঞ্জ বাইপাস মোড়ে শব্দদূষণবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে ৩৯ যানবাহনের বিরুদ্ধে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় ৪০ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়। এ সময় ৭৮টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। অভিযানের সময় শব্দদূষণের কুফলসংক্রান্ত প্রচারপত্র বিলি করা হয়।

সিলেট বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন জানান, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬-এর বিধি ৮(২) লঙ্ঘনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)–এর ১৫(২) ধারায় ওই জরিমানা করা হয়। জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। তিনি বলেন, শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে অংশ নেন পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মো. বদরুল হুদা, সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক, পরিদর্শক মো. মামুনুর রশিদ, গবেষণাগার সহকারী মুহাম্মদ শাহাদৎ হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com