বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জে এলজিইডির হিলিপ প্রকল্পের কর্মশালা

সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩, ১১:১৩ pm
  • ৪ Time View

সুনামগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র হিলিপ প্রকল্পের হাওর অঞ্চলের অবকাঠামো ও জীবনমান উন্নয়নে সুবিধাভোগীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ মে) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রকৌশলী মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা পারভীন।

হিলিপের জেলা সমন্বয়কারি মো. মিজানুর রহমান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা রকিবুল আলম, সহকারি উপজেলা সমবায় কর্মকর্তা জিতেন্দ্র সূত্রধর।

সুবিদাভোগীদের মধ্যে বক্তব্য রাখেন, আব্দুর রশিদ,এরশাদ আলী, জাহেদা ও মকলোদা প্রমুখ।

অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন হিলিপ প্রকল্পের কমিউনিটি রিসোর্স ম্যানেজম্যান্ট কোঅর্ডিনেট মো. হারুণ অর রশীদ ও সদর উপজেলা প্রজেক্ট কোঅর্ডিনেটর নয়ন কুমার সরকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com