বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির বার্ষিক সাধারণ সভা

সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩, ১২:০৮ am
  • ১ Time View

সুনামগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির ২১ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) প্রতিষ্ঠানটির ওয়েজখালী কার্যালয় প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে সমিতির চেয়ারম্যানের প্রতিবেদন পাঠ করেন, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতির উপ-পরিচালক আনিছুর রহমান।

সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সুজিত কুমার বিশ্বাস, কোষাধ্যক্ষ রওশন আরা হেপী।

সভায় বিগত এক বছরে নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধকারী আবাসিক,বানিজ্যিক, দাতব্য ও শিল্প শ্রেণীর ১১৯ জন গ্রাহককে পুরস্কার প্রদান করা হয়।

সভার শেষে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ২০২২-২০২৩ অর্থ বছরের এলাকা পরিচালক নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সমিতির সহকারী জেনারেল ম্যানেজার(সদস্য সেবা), মো. ইব্রাহিম তালুকদার। পরে ২০২২-২০২৩ অর্থ বছরের জন্য সমিতির পরিচালনা বোর্ডের নির্বাহী কমিটি গঠন করা হয়। নির্বাহী কমিটিতে সভাপতি পদে সাকেরা বেগম, সহ-সভাপতি পদে সুয়েবুর রহমান, সচিব পদে ইন্দ্র কুমার বৈষ্ণব এবং কোষাধ্যক্ষ পদে তাজুল ইসলাম শিকদার নির্বাচিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com