বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জে পিআইসি কার্যক্রম পরিদর্শন পরবর্তী মতবিনিময়

সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ১০:২০ pm
  • ২ Time View

হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন পরবর্তী পিআইসির কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে সুনামগঞ্জ শহরের কাজির পয়েন্টস্থ একটি অভিজাত গেস্টহাউজের কনফারেন্স হলে সুনামগঞ্জ জনকল্যাণ সংস্থা(সুজন), পল্লী উন্নয়ন ও দূর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (পদ্মা), হাওর এরিয়া আপলিফটমেন্ট সোসাইটি (হাউস) ও বিশ^ম্ভরপুর রুরাল ডেভেলাপমেন্ট সোসাইটি(বিআরডিএস) এর যৌথ উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সুজনের নির্বাহী পরিচালক নির্মল ভট্টাচার্য্য’র সভাপতিত্বে ও হাউসের নির্বাহী পরিচালক সালেহীন চৌধুরী শুভ’র পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভা বক্তব্য রাখেন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফিুর রহমান রাজু, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী, পদ্মার নির্বাহী পরিচালক মো. সাজ্জাদাুর রহমান, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট( এনডিএফ)এর সুনাসগঞ্জ জেলা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ছদরুল, বিআরডিএস’র পরিচালক জান্নাত মরিয়ম, রুশনারা বেগম প্রমুখ।

সভায় সুজন, পদ্মা, হাউস ও বিআরডিএস-এ চারটি সংগঠনের নির্বাহী পরিচালকরা জানান, তারা সুনামগঞ্জ সদর উপজেলা, শান্তিগঞ্জ ও বিশ^ম্ভরপুর উপজেলার শতাধিক ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেছেন। গত ২০ মার্চ পর্যন্ত এ শতাধিক বাঁধে ৭০ থেকে ৭৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। দ্রæত জেলার বিভিন্ন হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ সম্পন্ন করার দাবিও জানান সংগঠন চারটি নেতারা।

বক্তরা বলেন, ২০ থেকে ২৫ বছর ধরে হাওরের ফসল রক্ষা বাঁধে সরকারের যে পরিমান টাকা খরচ হয়েছে সে টাকা দিয়ে সুনামগঞ্জের প্রধান প্রধান নদীগুলো খনন করা যেত। হাওরের ফসল রক্ষা করতে হলে নদ-নদীগুলো খননের দাবি জানান বক্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com