বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের কম্বল বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ১১:৪৪ pm
  • ৩ Time View

সুনামগঞ্জে দরিদ্রদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) বেলা ১১টায় হাছন নগরস্থ এফ্যারট্স ফর রুরাল এডভান্সমেন্ট (ইরা)’র সভা কক্ষে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এ কম্বল বিতরণ করা হয়।

জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে কম্বল বিতরণপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) মোহাম্মদ রেজাউল করিম।

ইরার কর্মসূচি সমন্বয়কারি মো. আশিকুর রহমান রহমান ও প্রকল্প কর্মকর্তা ফয়সল আহমদের যৌথ পরিচালনায় কম্বল বিতরণ পূর্ব আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, সংগঠনের সহসভাপতি এমদাদুল হক শাহজাহান, সদস্য শাহজাবুদ্দিন আহমেদ, দেওয়ান তাছাদ্দুক রাজা ইমন, ছালমা চৌধুরী, আলাল উদ্দিন প্রমুখ।

আলোচনা সভা শেষে দরিদ্রদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের কম্বল বিতরণ করেন অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com