বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জে প্রশিক্ষকদের তিনদিন ব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩, ৫:০৫ pm
  • ১ Time View

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে রেজিলিয়েন্ট ওয়াশ এপ্রোপ্রিয়েট টু ফ্লাড এফিক্টড হাওর পিপল অব বাংলাদেশ প্রকল্পের প্রশিক্ষকদের তিনদিন ব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। বুধবার (৪ জানুয়ারি) জেলার বিশ^ম্ভরপুরে এ্যাফরট ফর রুরাল এডভান্সমেন্ট (ইরা)’র নতুন পাড়াস্থ কার্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এ্যাফরট ফর রুরাল এডভান্সমেন্ট (ইরা)’র উদ্যোগে ও অক্সফাম ইন বাংলাদেশ-এর সহযোগিতায় অনুষ্ঠিত তিনদিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইরা’র নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম।

ইরার প্রজেক্ট ম্যানেজার মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী।

ইরা’র কর্মসূচি সমন্বয়কারি মো. আশিকুর রহমান রহমানের পরিচালনায় আরও বক্তব্য রাখেন, ইরার প্রোগ্রাম অফিসার ডা. প্রিয়াংকা চাকমা, পাবলিক হেল্থ ইঞ্জিনিয়ার সোহেল রানা প্রমুখ। তিনদিন ব্যাপী এ প্রশিক্ষণে কমিউনিটি হেল্থ ভলান্টিয়ার ও পাবলিক হেল্থ ইঞ্জিনিয়ার অংশ নেন।

এনজিও সংস্থা ইরা জানায়, জেলার বিশ্¦ম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের রায়পুর ও কাঠাখালি গ্রামের রেজিলিয়েন্ট ওয়াশ এপ্রোপ্রিয়েট টু ফ্লাড এফিক্টড হাওর পিপল অব বাংলাদেশ প্রকল্পের কার্যক্রম চলবে। এ দুটি গ্রামের ১৮০টি পরিবারের মধ্যে মিনি পাইপ লাইনের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহ হবে।

এছাড়াও স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন তৈরী করে দেয়া হবে। গ্রাম দুটিতে নারী ও শিশুদল গঠনের মাধ্যমে সচেতনতামূলক সেশন নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com