বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জে মানবিক সহায়তা প্রকল্পের সমাপনী সভা

সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২, ১০:২৮ pm
  • ২ Time View

সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য জরুরী মানবিক সহায়তা প্রকল্পের সমাপনী ও শিখন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ ডিসেম্বর) সুনামগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে এনজিও সংস্থা এ্যাফরট ফর রুরাল এডভান্সমেন্ট (ইরা) ও উত্তরণ এবং নরজিয়ান রিফিউজি কাউন্সিল (এনসআরসি)’র উদ্যোগে এ সমাপনী ও শিখন বিনিময়ন সভা অনুষ্ঠিত হয়।

ইরার নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নরজিয়ান রিফিউজি কাউন্সিল (এনআরসি)’র ভারপ্রাপ্ত কান্ট্রিডিরেক্ট মো. মাইনুল হোসেন। বিশেষ অতিথ বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর হোসেন, সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোস্তফা ইকবাল আজাদ, দোয়াহিলা ইউপি চেয়ারম্যান শামীমুল ইসলাম, পাÐারগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ।

নরজিয়ান রিফিউজি কাউন্সিল (এনসআরসি)’র ইমারজেন্সি রেসফন্স কো-অর্র্ডিনেটর গোলাম মেহেদীর পরিচালনায় আরও বক্তব্য রাখেন, ইরার কর্মসূচি সমন্বয়কারি মো. আশিকুর রহমান রহমান, উত্তরণের প্রকল্প সমন্বয়কারি মো. নিজামুল ইসলাম প্রমুখ।

প্রজেক্টরের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন ইরার প্রকল্প ব্যবস্থাপক মো. কামরুজ্জামান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com