বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জে ১৭০ পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ

প্রতিবেদক, ছাতক
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২, ৯:০১ pm
  • ২ Time View

সুনামগঞ্জের ছাতক উপজেলার ১৭০টি পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) উপজেলার জাউয়াবাজার ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ্যাফরট ফর রুরাল এডভান্সমেন্ট (ইরা)র উদ্যোগে এবং নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল ও নরওয়েজিয়ান মিনিস্ট্রি অব ফরেন এফ্যায়ারস এর সহায়তায় নগদ অর্থ বিতরন করা হয়।

অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন অব ইউনাইটেড ন্যাশন-এর উপদেষ্টা ও সাবেক অতিরিক্ত সচিব মো. মিজানুর রহমান।

ইউপি চেয়ারম্যান আব্দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরের জামান চৌধুরী।

ইরার প্রোগ্রাম কো অর্ডিনেটর মো. আশিকুর রহমানের পরিচালনায় আরও বক্তব্য রাখেন, প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও ইউপি সদস্য আব্দুল কুদ্দুছ সুমন, মো. আমতর আলী, ইউপি সচিব কয়েছ মাহমুদ, উপকার ভোগী রোকেয়া আক্তার রানী।

অনুষ্ঠান শেষে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৭০টি পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরন করেন অতিথিবৃন্দ। প্রসঙ্গত, প্রতিটি পরিবারকে নগদ ১০ হাজার টাকা করে অর্থ প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com