বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জ শহর রক্ষা বাঁধের দাবিতে সভা

সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২, ৪:৩১ pm
  • ৪ Time View

সুনামগঞ্জে শহররক্ষা বাঁধ নির্মাণে আবশ্যকতা বিষয়ক টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শহরের কাজির পয়েন্টস্থ একটি অভিজাত গেস্ট হাউজে সুনামগঞ্জ মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি এবং জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শাহ্ আবু নাসের’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের উপদেষ্টা পরিষদ সদস্য ও জেলা বিএনপির সহসভাপতি রেজাউল হক, মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের ও সুনামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দা ফারহানা ইমা, সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির দফতর সম্পাদক জামাল উদ্দিন বাকের।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিলেট রিজিওনাল ম্যানেজার মোছা. রাহিমান বেগমের পরিচালনায় অনুষ্ঠানে মুক্ত আলোচনায় অংশ নেন বাংলাদেশ মহিলা পরিষদের সিলেট বিভাগীয় সভাপতি গৌরী ভট্টাচার্য, সাংবাদিক শাহাবুদ্দিন আহমেদ, দেওয়ার তাছাদ্দুক রাজা ইমন, রেজাউল করিম, মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের দফতর সম্পাদক ও পৌর যুবদলের আহ্বায়ক আজিজুর রহমান সৌরভ, কোষাধ্যক্ষ ও সদর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মুহিবুর রহমান মুহিব, ছাত্রদল নেতা রাহুল মিয়া।

মুক্ত আলোচনায় আরও আংশ নেন জেলা মহিলা দলের সাংগঠনিক খাদিজা আক্তার কলি, সুনামগঞ্জ সূর্য্যের হাসি ক্লিনিকের এডমিন এসিসটেন্ট আনোয়ার হোসেন, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার উত্তম হালদার, নারী উন্নয়ন ফোরামের রাজু আহমদ, জেলা মহিলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মারজানা ইসলাম শিবনা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com